কে আমরা
বাংলাদেশ লেবার পার্টি (Bangladesh Labour Party) বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী ও সমমনা জাতীয়তাবাদী ধারার রাজনৈতিক দল। দলটি শ্রমজীবী, কৃষক ও মেহনতি মানুষের মৌলিক অধিকার, সামাজিক ন্যায়বিচার এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে।
মতাদর্শগতভাবে দলটি বাংলাদেশী জাতীয়তাবাদ, সামাজিক ন্যায়বিচার/ওমর-ই-সাম্যবাদ এবং ধর্মীয় মূল্যবোধের সমন্বয়ে মধ্যপন্থি রাজনৈতিক অবস্থান ধারণ করে।
মূল পরিচিতি ও সাংগঠনিক রূপরেখা
মতাদর্শ
- বাংলাদেশী জাতীয়তাবাদ
- সামাজিক ন্যায়বিচার ও ওমর-ই-সাম্যবাদ
- ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধা
- শ্রমজীবী-কৃষক-মেহনতি মানুষের অধিকার রক্ষা
- গণতন্ত্র, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠন
সহযোগী ও ছায়া সংগঠন
- ছাত্র শাখা: বাংলাদেশ ছাত্র মিশন
- যুব শাখা: বাংলাদেশ যুব মিশন
- আইনজীবী শাখা: লেবার পার্টি আইনজীবী ফোরাম / বাংলাদেশ আইনজীবী কল্যাণ পরিষদ
বর্তমান অবস্থান
নিবন্ধন প্রাপ্তির পর দলটি নিজস্ব নির্বাচনী প্রতীক ‘আনারস’ নিয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করছে। দলটি সমমনা গণতান্ত্রিক শক্তির সঙ্গে যোগাযোগ রেখে রাজপথের আন্দোলন ও নির্বাচনী রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখছে।
সদর দপ্তর: ৮৫/১ নয়া পল্টন মসজিদ গলি (৩য় তলা), ঢাকা-১০০০।