মূল আদর্শ
বাংলাদেশ লেবার পার্টির আদর্শিক ভিত্তি তিনটি স্তম্ভে দাঁড়িয়ে — বাংলাদেশী জাতীয়তাবাদ, সামাজিক ন্যায়বিচার/ওমর-ই-সাম্যবাদ এবং ধর্মীয় মূল্যবোধ। দলটি মধ্যপন্থি রাজনৈতিক অবস্থান থেকে গণতন্ত্র, সুশাসন ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে।
আদর্শিক স্তম্ভ
- বাংলাদেশী জাতীয়তাবাদ — জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ঐক্যের প্রতি অঙ্গীকার
- সামাজিক ন্যায়বিচার / ওমর-ই-সাম্যবাদ — শোষণমুক্ত ও ন্যায়ভিত্তিক অর্থনৈতিক-সামাজিক ব্যবস্থা
- ধর্মীয় মূল্যবোধ — নৈতিকতা, মানবিক মর্যাদা ও সহিষ্ণুতার প্রতি শ্রদ্ধা
- গণতান্ত্রিক চর্চা — বহুদলীয় গণতন্ত্র ও জনগণের অংশগ্রহণ
- শ্রমজীবী চেতনা — কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের স্বার্থ রক্ষা
মূল উদ্দেশ্য
- শ্রমজীবী ও মেহনতি মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা
- কৃষকের ন্যায্য মূল্য ও গ্রামীণ অর্থনীতির সুরক্ষা
- শ্রমিকের মজুরি, কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা
- সুশাসন, দুর্নীতি প্রতিরোধ ও স্বচ্ছ নির্বাচনী ব্যবস্থা
- যুব ও ছাত্রসমাজের নেতৃত্ব বিকাশ এবং নারী অংশগ্রহণ বৃদ্ধি
- জাতীয় সম্পদের ন্যায্য বণ্টন ও আত্মনির্ভরশীল অর্থনীতি
- গণতান্ত্রিক আন্দোলন ও সমমনা শক্তির সঙ্গে ঐক্যবদ্ধ সংগ্রাম
রাজনৈতিক অঙ্গীকার
দলের লক্ষ্য কেবল ক্ষমতা অর্জন নয় — বরং রাজপথ থেকে তৃণমূল পর্যন্ত মেহনতি মানুষের কণ্ঠস্বরকে সংগঠিত করা। আনারস প্রতীককে কেন্দ্র করে দলটি দেশব্যাপী সাংগঠনিক শক্তি গড়ে তুলে গণমুখী রাজনীতি চালিয়ে যেতে অঙ্গীকারবদ্ধ।